বিভিন্ন ডিজিটাল পন্য আমাদের জীবনকে অনেকখানিই আধুনিক করে ফেলেছে, একই সাথে আরামদায়কও। তবে সারা পৃথিবীতে যে সব ডিজিটাল বিপ্লব চলে, তার সবটুকুর স্বাদ আমরা পাই না অনেক সময়। তবে কিছু না কিছু তো পাওয়া যায়ই। এরকম কয়েকটা ডিজিটাল লাইফস্টাইল পন্য এবং বাংলাদেশে তাদের সাম্ভাব্য প্রাপ্তিস্থান নিয়ে এই পোস্ট।
ডিজিটাল কোরআন
ডিজিটাল কুরআন কোরআন-এর আলোয় নিজেকে গড়ে তুলতে আপনি ব্যবহার করতে পারেন ইসলমিক ডিজিটাল ই-বুক ‘ডিজিটাল কোরআন’।
ডিজিটাল কোরআন ব্যবহারে আপনি পাবেন ৫জন বিশিষ্ট আন্তর্জাতিক ক্বারীর ১১৪টি সুরাহ্-এর অডিও তিলা্ওয়াত
( পবিত্র কোরআন এর আরবি লেখনি সহ), বাংলা ও ইংরেজিসহ আরো ২২টি ভাষায় পবিত্র কোরআন-এর অনুবাদ, সহজে নামাজ শেখার জন্য ১০জন বিশিষ্ট আন্তর্জাতিক ক্বারীর অডিও তেলাওয়াতে শেষ ১০টি সুরা, দুয়া খতমে কোরআন-এর সম্পূর্ণ অডিও, মহান আলাহর নামাবলি (অডিও এবং সচিত্র), আহ্কাম তাজউইদ (আরবি), বিশ্বখ্যাত ১৩ জন মুয়াজ্জিদের কন্ঠে আযান-এর কালেকশন, আযানের অ্যালার্মসহ নামাজের সময়সূচি, হিজরি বর্ষপঞ্জিকা ও গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইসলামিক বই, তাফসির ও হাদিসের সংগ্রহ।
এছাড়াও এতে রয়েছে রাত্রিকালীন ব্যবহারের জন্য এলসিডি ব্যাকলাইট, বিল্ট-ইন স্পিকার, কিবলার দিক নির্দেশক কম্পাসসহ প্রভৃতি সুবিধা। সুতরাং নিভৃতে শুনুন ও পড়ুন মহান আলাহর পবিত্র কালাম। সম্পূর্ণ ইসলামিক ডিজিটাল ই-বুক ‘ডিজিটাল কোরআন’ এর সাথে গিফট হিসেবে পাচ্ছেন গিফট পাউচ, কিবলার দিক নির্দেশক কম্পাস, হেডফোন, ৩.৭ ভোল্ট রিচার্জেবল ব্যাটারি, ইউজার গাইড, সুরা-সমূহের তালিকা, ওয়ারেন্টি কার্ড এবং ব্যাটারি চার্জার।
বাংলাদেশে এই পন্যটি পাবার জন যোগাযোগ করতে পারেন : মাস্টারমাইন্ড বাংলাদেশ: ০১৭১১-৮৮৪২৫১
নোটবুক ব্যাগ
ব্যস্ত কর্পোরেট দুনিয়ার নিত্য দিনের কাজের সঙ্গী নোটবুক পিসি। মোবিলিটি লাইফস্টাইলে এটি নিয়ে যত্রতত্র চলাফেরার সাথে নোটবুকের নিরাপত্তা ও স্টাইল দুটিই সমান গুরুত্বপূর্ণ। কর্পোরেট ট্রাভেলারদের কথা বিবেচনা করেই বাজারে পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত বেশকিছু ব্র্যান্ডের বিভিন্ন মডেলের নোটবুক ব্যাগ। এসব ব্যাগে অনায়াসে ছোটবড় সাইজের নোটবুক বহনে নোটবুক থাকবে সম্পূর্ণ সুরক্ষিত এবং পাশাপাশি বহন হবে আরামদায়ক। এছাড়া এতে নোটবুকের পাশাপাশিৎ কর্পোরেট ট্রাভেলের যাবতীয় প্রয়োজনীয় জিনিস অনায়াসে যে কোনো জায়গায় সহজে বহন করা যায়। যে কোনো ভ্রমণেও এই ব্যাগ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যবহার করা যাবে। নান্দনিক ডিজাইনের এসব ব্যাগ ব্যবহারকারীর ব্যক্তিত্বের সাথে মানিয়ে যাবে সহজেই।
আইএক্সএ ব্র্যান্ডের নোটবুক ব্যাগের ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ- সোর্স এজ লি., ০১৬৭১৩৩৩৭৭৭।
টারগাস ব্র্যান্ডের ব্যাগের ব্যাপারে যোগাযোগ- কম্পিউটার সোর্স লি., ০১৭৩০৩০৩৩২১।
বেলকিন ব্র্যান্ডের নোটবুক ব্যাগের ব্যাপারে জানতে: স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি., ৯৬৭২২৩০।
উচ্চারণসহ বহুমুখী ডিজিটাল ডিকশনারি
ডিকশনারি বা অভিধান মানেই মোটা মোটা বই আর লাখ লাখ শব্দের সমাহার। কোনো শব্দের অর্থ জানতে অভিধান খুলে তা বের করতে কিছু সময় লেগেই যায়। অথচ ডিজিটাল ডিকশনারিতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এখন এই ডিজিটাল অভিধান বাংলা ভাষায়ও পাওয়া যায়। আর এটি শুধু লিখিত মানে-ই জানাবে না, উচ্চারণটাও শুনিয়ে দেবে। এটি ইংরেজি থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি অভিধান। এতে আরও রয়েছে নরমাল এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর, ডিজিটাল ডায়েরি, ডিজিটাল কোরআন সহ বিভিন্ন সুবিধা। দেখতে ল্যাপটপ কম্পিউটারের মতো পকেট সাইজের এই যন্ত্রের উপরের অংশে স্ক্রিন, নিচের অংশে বাংলা ও ইংরেজি কিবোর্ডের পাশাপাশি ০ থেকে ৯ পর্যন্ত এবং সায়েন্টিফিক ক্যালকুলেটরের সমস্ত বোতাম গুলো আছে। রয়েছে অ্যালার্ম ঘড়িও। পন্যটির জন্য যোগাযোগ করুন: ফাতেমা ট্রেডিং কো:, ৮৯৩২৮৩২।
ভিডিও ডোর ফোন
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বিশেষভাবে পরিচিতি বা নিশ্চিত না হয়ে কাউকে ঘরে প্রবেশ করতে দেয়া হলে অনেক ক্ষেত্রে তা জানমালের হুমকি হয়ে দাড়ায়। দুস্কৃতকারীরা পরিচিত জনের কথা বলে বা অনেক সময় পরিচিত লোকের স্বর নকল করে দরজা খোলায় এবং ক্ষতি সাধন করে। এক্ষেত্রে নিজেদের ফ্ল্যাট বা বাড়িতে ভিডিও ডোর ফোন ব্যবহার করলে ভিজিটরের অজান্তে সবকিছু দেখা যায়। এমনকি কথাও বলা যায়। চেহারা বা হাবভাব দেখে নিশ্চিত হয়ে দরজা খোলার সুযোগ থাকে। গেইটে ইলেকট্রো ম্যাগনেটিক লক ফিট করা থাকলে ঘরের মধ্য থেকেই দূরের দরজা খুলে দেওয়া যায়। আধুনিক ভিডিও ডোর ফোনে ভিজিটরের ফটো সংরক্ষণের সয়ংক্রিয় ব্যবস্থা থাকে। ভবিষ্যত প্রয়োজনে এবং নিরাপত্তার স্বার্থে এ বিষয়টি অনেক সহায়ক অনেক পারে। ভিডিও ডোর ফোন একক অথবা সম্মিলিতভাবে অনেকগুলো ফ্ল্যাটের জন্য ব্যবহার করা যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি ঘরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে এটা সম্ভব নয়। তাই কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই নিজেদেরই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া উচিত। আর এজন্য ব্যবহার করা যায় ভিডিও ডোর ফোন।পন্যটির জন্য যোগাযোগ করুন : ইপসিতা কম্পিউটার্স (প্রা.) লিমিটেড, উদ্দীপন মার্কেটিং কোম্পানি, মামস অটোমেশন লি., গার্ডেনিয়া, প্রযুক্তি ইন্টারন্যাশনাল, নেটপ্ল্যানেট ইনফরমেশন সিস্টেমস লি. সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে।
ডিজিটাল মিডিয়া প্লেয়ার
ডিজিটাল মিডিয়া প্লেয়ার দিয়ে সরাসরি অডিও, ভিডিও এবং ইমেজ ফাইলগুলো পিসির কোনো রকম সংযোগ ছাড়াই টিভিতে চালানো যায়। ডিভাইসটিতে ইউএসবি ২.০ কানেকশনের মাধ্যমে পোর্টেবল হার্ডডিস্ক এবং পেনড্রাইভ কানেক্ট করা সম্ভব। ফলে ডিভিডি, ভিসিডি ফরম্যাট (এমপিইজি, এভিআই ইত্যাদি) ফাইলগুলো প্লেকরা ছাড়াও ডাব্লউ এ ভি, এ এ সি, এ সি থ্রি, এম পি থ্রি ফরম্যাটের গান শোনা যায়। ইমেজ ফাইল দেখার জন্য রয়েছে ডিজিটাল ফটো ভিউয়ার, থাম্বনেইল প্রিভিউ, মিউজিক স্লাইড শো। এছাড়াও এতে আছে মনো/স্টেরিও এনালগ, ডলবি ৫.১/ডিটিএস ডিজিটাল অডিও সাপোর্ট, ডিভিডি মেন্যুতে পরিপূর্ণ ডিভিডি ফাংশন, মুভি সাবটাইটেল দেখার ব্যবস্থার পাশাপাশি ভিডিও আপস্কেলিং, এইচ ডি এম আই, কম্পোনেন্ট ভিডিও আউটপুটসহ রিমোট কন্ট্রোল সুবিধা। যোগাযোগ: কম্পিউটার সোর্স লি., 029181747
0 comments:
Post a Comment