গুরুত্বপুর্ন ডাটা হারিয়ে গেলে আমাদের অনেকেরই দুশ্চিন্তায় মাথা খারাপ হবার জোগাড় হয়ে পড়ে। কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে কেনো ফাইল মুছে ফেললে সেটির স্থান হয় রিসাইকেল বিনে, যেখান থেকে এটিকে সহজেই পুনরুদ্ধার করা যায়। কিন্তু যদি রিসাইকেল বিন থেকেও মুছে যায়? তাহলেই মুশকিল। আর এই মুশকিল আসান করাই হচ্ছে ডিস্কডিগার এবং আনডিলিট মাই ফাইলস-এর মত কিছু সফটঅয়্যারের কাজ। আপনি ভুলক্রমে মুছে ফেলেছেন এমন ডাটা আবার ফিরিয়ে আনার জন্য এ ধরনের সফটঅয়্যারগুলো খুবই উপযোগী।
ডিস্কডিগার
ডিস্ক ডিগার আপনার ডিলিট হযোওয়া ফাইলকে উদ্ধার করতে পারে।
ফাইল টাইপ চিহ্নিত করে দেবার পর তিনটি ট্যাব দেখানো হবে যেগুলোর মধ্যে নির্বাচিত হার্ড ড্রাইভে যেসব ফাইল ফরম্যাট পাওয়া গেছে সেগুলোকে ক্যাটেগরি অনুযায়ী দেখানো হবে। কোনো কোনো ফাইল টাইপের জন্য প্রিভিউও দেখানো হয়, বিশেষ করে ‘ইমেজ’ শ্রেণীর অন্তর্ভুক্ত ফাইলের ক্ষেত্রে। আপনার কম্পিউটার কর্তৃক ‘রিড’ করা সম্ভব এমন সমস্ত মিডিয়াকেই ডিস্কডিগার দিয়ে স্ক্যান করা সম্ভব, যেমন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ (পেন ড্রাইভ), মেমোরি কার্ড (এসডি, কমপ্যাক্টফ্ল্যাশ, মেমোরি স্টিক ইত্যাদি), এবং অবশ্যই আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি কম্পিউটারের ফাইল সিস্টেমকে সম্পূর্ণ রূপে বাইপাস করে যায় এবং সরাসরি Raw data-কে স্ক্যান করে।
কেবল পূর্ণাঙ্গ ফাইলই নয়, ডিস্কডিগার ফাইলের অংশবিশেষ (যেমন আংশিকভাবে ওভাররাইট করা ফটো বা অন্যান্য ইমেজ)-ও স্ক্যান করতে পারে। এটি সব কাজ সম্পস্য করে মেমোরিতেই, ফলে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক বা অন্য কোনো মিডিয়াতে এর কোনো টেম্পোরারি ফাইল তৈরি করার দরকার হয় না। এটি সম্পুর্নভাবে স্বয়ংসম্পূর্ণ। এ কারণে কোথায় এটি রান করেছে সে সংক্রান্ত কোনো তথ্য আপনার কম্পিউটারে রেখে যায় না, রেজিস্ট্রিতেও কোনো সেটিং সেভ করার প্রয়োজন হয় না। এখানে ‘ইনস্টল’ করারও কিছু নেই, গোটা প্রোগ্রামটি একটি একক এক্সিকিউটেবল ফাইল হিসেবে রান করে।
বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় ফাইল/ডাটা রিকভারি সফটঅয়্যারের নাম ‘আনডিলিটি মাই ফাইলস’।
হারিয়ে যাওয়া পুনরুদ্ধার করা ছাড়া এটি আরো কয়েকটি কাজ করে বটে, তবে নাম থেকেই বোঝা যাচ্ছে, উপাত্ত পুনরুদ্ধারইএর প্রথম ও প্রধান কাজ।
এটি সামান্য সময়ের মধ্যে গোটা হার্ড ডিস্ককে স্ক্যান করে স্ক্যানিং-এর ফলাফল উপস্থাপন করে। এর একটি গুরুত্বপুর্ন বৈশিষ্ট্য হচ্ছে: একাধিক হার্ড ড্রাইভও একবারে সিলেক্ট এবং স্ক্যান করা সম্ভব, যা বেশির ভাগ সমজাতীয় সফটঅয়্যারই পারে না। আরেকটি গুরুত্বপুর্ন বৈশিষ্ট্য হচ্ছে, স্ক্যানিং-এর পর হারিয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধারের আগে ব্যবহারকারীর সুবিধার্থে সেই ফাইলের একটি প্রিভিউ প্রদর্শন করা হয়। প্রিভিউ বাটনের ওপর মাউস ক্লিক করলে ডিফল্ট ভিউয়ার উইন্ডোর মধ্যে ঐ ফাইলটিকে প্রদর্শন করা হয়। ডিফল্ট ভিউয়ার যদি ফাইলটির প্রিভিউ দেখাতে পারে তার মানে হল ফাইল পুনরুদ্ধারের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। যদি প্রিভিউ দেখাতে ব্যর্থ হয় তাহলে ফাইল পুনরুদ্ধারের সম্ভাবনাও অনেকটাই কমে যায়। এ সফটঅয়্যারটি দুই ধরনের বিশেষায়িত পুনরুদ্ধার তৎপরতা চালাতে পারে: মিডিয়া এবং মেইল রিকভারি।
আনডিলিটি মাই ফাইলস-এর আরেকটি শক্তিশালী দিক হচ্ছে এর Advanced File Search অপশন। আপনি কিসের খোঁজ করছেন সেটি যদি জানা থাকে তাহলে এটি একটি চমৎকার ফাংশন। এ ফাংশনটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট ফোল্ডার, নাম, আকার বা অন্য কোনা বৈশিষ্ট্য দিয়ে হারিয়ে যাওয়া ফাইল অনুসন্ধান করতে পারেন।
আশাকরি তথ্য গুলো আপনাদের কাজে লাগবে। তবে যত ভাল সফটওয়্যারই হোক না কেন, শতকরা ভাগ পুনরুদ্ধার কোন সময়েই আশা করা যায় না। তাই আপনার গুরুত্বপুর্ন ফাইলগুলোকে সঠিক ভাবে ব্যাকআপ রাখাটাই সবথেকে উত্তম।
আনডিলিট মাই ফাইলস আপনাকে দিতে পারে এডভান্সড ফাইল রিকভারী অপশন
0 comments:
Post a Comment